চীনে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের পশ্চিমাঞ্চলীয় সিনহিয়াং এলাকায় কমিউনিস্ট পার্টির একটি স্থানীয় কার্যালয়ে দুর্বৃত্তরা গাড়ি নিয়ে ঢুকে বিস্ফোরণ ঘটালে একজন নিহত হন। পরে হামলাকারী চারজনকে গুলি করে হত্যা করা হয়। গত বুধবার এ ঘটনা ঘটে। আঞ্চলিক সরকারের বিবৃতিতে এ কথা জানানো হয়। কর্মকর্তারা বলেন, স্থানীয় সময় বিকেল পাঁচটার আগে সিনহিয়াংয়ের উইঘুর এলাকার কারাকাস এলাকায় চারজন ‘খুনি বা দুর্বৃত্ত’ স্থানীয় কমিউনিস্ট পার্টির কার্যালয় প্রাঙ্গণে একটি গাড়ি নিয়ে ঢুকে পড়ে ‘বোমার’ বিস্ফোরণ ঘটায়। এর পরপরই তাদের সবাইকে গুলি করে হত্যা করা হয়। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছে।
রয়টার্স