চীনে ৭০টি নতুন বিমানবন্দর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন বছরের মধ্যে চীন ৭০টি নতুন বিমানবন্দর নির্মাণ করবে। মন্থর অর্থনীতি সত্ত্বেও উচ্চাভিলাষী সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গতকাল সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান লি জিয়াসিয়াং বলেন, ‘তিন বছরে চীন ৭০টি নতুন বিমানবন্দর নির্মাণ এবং বিদ্যমান ১০০টি বিমানবন্দরের সম্প্রসারণ করবে।’ তিনি বলেন, ‘২০১৫ সাল নাগাদ চীনে বিমানবন্দরের সংখ্যা ২৩০ ছাড়িয়ে যাবে এবং সে সময় চীনের কর্তৃপক্ষ চার হাজার ৭০০ বিমান পরিচালনা করবে।’ এএফপি।