চীনের ক্রমিক খুনি পুলিশের গুলিতে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের পলাতক সশস্ত্র ডাকাত ও সন্দেহভাজন সিরিয়াল কিলার (ক্রমিক খুনি) ঝু কেহুয়াকে হত্যা করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে চংকিং শহরে তাঁকে গুলি করে হত্যা করা হয়।ঝুর (৪২) বিরুদ্ধে নয়জনকে হত্যার অভিযোগ রয়েছে। তিনি ক্রমিক খুনি হিসেবে পরিচিত। আট বছর ধরে তিনি পলাতক। গত শুক্রবার সকালে চংকিংয়ের একটি ব্যাংকের বাইরে গুলিবিদ্ধ হয়ে একজন নারীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও দুজন। খবরে বলা হয়, ঝু এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। সেই থেকে তাঁকে ধরতে ব্যাপক অভিযান চালানো হয়। সিনহুয়া জানায়, ২০০৪ সালে একজন নারীকে গুলি করে হত্যার মধ্য দিয়ে চংকিংয়ের দুর্গম এলাকার বাসিন্দা ঝুর অপরাধের পথে যাত্রা শুরু হয়। এএফপি