চীনের ক্ষমতাসীন দলের জ্যেষ্ঠ নেতা বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ নেতা বো সিলাইকে গতকাল বৃহস্পতিবার বরখাস্ত করা হয়েছে। এ ঘটনার মধ্য দিয়ে ক্ষমতাসীন দলটিতে রক্ষণশীল ও উদারপন্থীদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে।চীনে রাজনৈতিক সংস্কার জরুরি হয়ে পড়েছে বলে প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও মন্তব্য করার এক দিনের মাথায় ক্ষমতাসীন দলের চোংকিং নগরের প্রধান বোকে (৬২) বরখাস্ত করার এ ঘোষণা এল।নাম প্রকাশে অনিচ্ছুক একজন পশ্চিমা কূটনীতিকের মতে, ‘দুর্নীতিবিরোধী অভিযানের মাধ্যমে দলের প্রভাবশালী অনেককে খেপিয়ে তোলেন বো। এএফপি।