চীনের গ্রামে আরেক ‘মহাপ্রাচীর’!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের মহাপ্রাচীরের আদলে সে দেশের একটি গ্রামের চারপাশে প্রাচীর নির্মাণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার চায়না ডেইলির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। চুরি প্রতিরোধে ঝেজিয়াং প্রদেশের জংলিয়াও জেলার আওদি গ্রামে প্রাচীরটি নির্মাণ করা হয়। প্রতিবেদন অনুযায়ী প্রাচীরটি সাত মিটার উঁচু ও এক মিটার চওড়া। এমনকি মহাপ্রাচীরের মতো ওই প্রাচীরের মাথায় খাঁজকাটা নকশা রয়েছে।প্রাচীরের প্রধান ফটকটি লোহার তৈরি। ঐতিহাসিক পদ্ধতি অনুসরণ করে নেওয়া এই নিরাপত্তামূলক ব্যবস্থার সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয় করা হয়েছে। গভীর রাতে যখন ফটকটি বন্ধ রাখা হয়, তখন গ্রামবাসী একটি কার্ড ব্যবহার করে ফটকটি খুলে গ্রামে যাতায়াত করে থাকে। সম্প্রতি চুরি বেড়ে যাওয়ায় গ্রামবাসী অতিষ্ঠ হয়ে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে প্রাচীরটি নির্মাণ করে। এএফপি।