চীনের ছাগল খেয়েছে পুতিনের বাঘ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৮ সালের ৩১ ডিসেম্বর ভ্লাদিমির পুতিন এই বাঘটিকে রাশিয়ার সীমান্তবর্তী এলাকায় অবমুক্ত করেন: ছবি -রয়টার্স
২০০৮ সালের ৩১ ডিসেম্বর ভ্লাদিমির পুতিন এই বাঘটিকে রাশিয়ার সীমান্তবর্তী এলাকায় অবমুক্ত করেন: ছবি -রয়টার্স

২০০৮ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জঙ্গলে একটি বাঘ অবমুক্ত করেন। চীনের উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি ছাগল খাওয়ার জন্য সেই বাঘটিকে সন্দেহ করা হচ্ছে।
আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপির এক খবরে বলা হয়, স্থানীয় কর্তৃপক্ষ চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়াকে বিষয়টি অবহিত করেছে।
সাইবেরিয়া অঞ্চলে তিনটি বাঘকে অবমুক্ত করা হয়। প্রতিটি বাঘের গলায় ট্রাকিং ডিভাইস সংযুক্ত একটি একটি বেড় পরানো ছিল। ওই তিনটি বাঘের মধ্যে ‘উসতিন’ নামের বাঘটি পুতিন অবমুক্ত করেন। উসতিন চীনের দুটি ছাগল খেয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। এ ছাড়া আরও তিনটি ছাগল পাওয়া যাচ্ছে না।
এক প্রত্যক্ষদর্শীর দাবি, তিনি একটি গর্তের মধ্যে মানুষের হাতের আঙুলের মতো ছাগলের হাড়গোড়ের চূর্ণ দেখতে পেয়েছেন।
চীনের অভিযোগ, উসতিন ও বেড় পরা আরেকটি বাঘ গত অক্টোবরে সীমান্ত অতিক্রম করে চীনে ঢুকেছে।