চীনের তিন গুণ বেশি অস্ত্র কিনেছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত প্রায় এক দশক ধরে বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করেছে। এ সময়ে চীন ও পাকিস্তানের তুলনায় তিন গুণ অস্ত্র আমদানি করেছে ভারত।
সুইডিশ থিংক ট্যাঙ্ক স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউটের (এসআইপিআরআই) পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে।
গবেষণা ইনস্টিটিউটের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০০৪-০৮ এবং ২০০৯-১৩ সালের মধ্যে ভারতে অস্ত্র আমদানির হার ১১১ শতাংশ বেড়েছে। ভারত এর আগে আমদানি করত বিশ্বের মোট অস্ত্রের ৭ শতাংশ। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১৪ শতাংশে। ভারতের নিজস্ব কারখানাগুলো উন্নত মানের অস্ত্র তৈরিতে ব্যর্থ হওয়ায় দেশটিকে আমদানির ওপর নির্ভর করতে হচ্ছে।
ভারত সবচেয়ে বেশি অস্ত্র কেনে রাশিয়া থেকে। দেশটি থেকে ২০০৯-১৩ সালে প্রায় ৭৫ শতাংশ অস্ত্র কেনে নয়াদিল্লি। এর পরই রয়েছে যুক্তরাষ্ট্র। এ সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ভারতে ৭ শতাংশ অস্ত্র আমদানি করা হয়।
এসআইপিআরআইয়ের তথ্য অনুযায়ী, একই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তানে আমদানির শেয়ার ছিল ২৭ শতাংশ। এ ছাড়া পাকিস্তানে চীনের অস্ত্র আমদানি ছিল ৫৪ শতাংশ।
সারা বিশ্বে ২০০৯ থেকে ২০১৩ সালে শীর্ষ পাঁচটি অস্ত্র রপ্তানিকারক দেশ হলো: যুক্তরাষ্ট্র (২৯ শতাংশ), রাশিয়া (২৭ শতাংশ), জার্মানি (৭ শতাংশ), চীন (৬ শতাংশ) ও ফ্রান্স (৫ শতাংশ)। টাইমস অব ইন্ডিয়া।