চীনের নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ চীন সাগরে চীনের ঘোষিত ‘বিমান প্রতিরক্ষা অঞ্চল’ নিয়ে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের ‘বিদ্বেষপূর্ণ বক্তব্যর’ তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে এ নিন্দা জানান। চীন গত ২৩ নভেম্বর পূর্ব চীন সাগরে জাপানের নিয়ন্ত্রণে থাকা বিরোধপূর্ণ সেনকাকু বা দিয়াউ দ্বীপপুঞ্জসহ আরও কিছু এলাকা নিয়ে ‘বিমান প্রতিরক্ষা অঞ্চল’ প্রতিষ্ঠার ঘোষণা দেয়। জাপানের প্রধানমন্ত্রী গত শনিবার এক সংবাদ সম্মেলনে চীনের ‘বিমান প্রতিরক্ষা অঞ্চল’ প্রতিষ্ঠার কঠোর সমালোচনা করে বলেন, বেইজিং পূর্ব চীন সাগরে ‘অন্যায়ভাবে গভীর সমুদ্রে বিমান চলাচলের স্বাধীনতা লঙ্ঘন করছে’। এএফপি।