চীনের প্রতি কঠোর হতে পারেন রমনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এতে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা। তাঁর মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে রিপাবলিকান প্রার্থী মিট রমনির মনোনয়ন প্রায় নিশ্চিত। আন্তর্জাতিক নানা বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে চীন ও মুসলিম বিশ্বে জনপ্রিয়তা কমেছে ওবামার। অন্যদিকে মিট রমনি ক্ষমতায় এলে চীনের সঙ্গে কূটনীতিতে কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছেনরিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে চীনের প্রতি তাঁর অবস্থান বেশ কঠোর হতে পারে। নির্বাচনী প্রচারাভিযানে রমনির বিভিন্ন বক্তব্যে তেমনই ইঙ্গিত মিলেছে।তবে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের গভর্নর হিসেবে দায়িত্ব পালনের সময় চীনের প্রতি রমনির দৃষ্টিভঙ্গি পর্যালোচনা করলে দেখা যায়, দেশটির প্রতি তিনি সব সময় রূঢ় ছিলেন না।রমনি তাঁর নির্বাচনী প্রচারাভিযানে অভিযোগ করেন, চীন মার্কিন নাগরিকদের সঙ্গে প্রতারণা করেছে। যে দেশের সরকার নিজের জনগণের প্রতি দমন-পীড়ন চালায়, তারা কখনোই কোনো কিছুতে বিশ্বস্ত অংশীদার হতে পারে না। তিনি চীনের মুদ্রা ইউয়ান নিজের স্বার্থে ব্যবহারে বিশেষ কৌশল নেওয়ার জন্যও দেশটির সরকারকে দায়ী করেন।অথচ ম্যাসাচুসেটসের গভর্নর হিসেবে দায়িত্ব পালনের সময় রমনি চীনের বিনিয়োগকে স্বাগত জানিয়েছিলেন। ২০০২ সালের শীতকালীন অলিম্পিক গেমসের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন রমনি। ওই সময় তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘনের জন্য বেইজিংকে শাস্তি দেওয়া উচিত হবে না।নির্বাচনী প্রচারণায় রমনির অবস্থান উল্টে যাওয়ায় কেউ কেউ বেশ অবাক। চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ। এখন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদারও চীন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বিদেশি ঋণদাতার নামও চীন।রাজনৈতিক বিশ্লেষক এবং চীনের ব্যবসায়ী নেতা ও বিশ্লেষকেরা রমনির এই অবস্থানে কিছুটা অবাক। তাঁদের মতে, প্রেসিডেন্ট নির্বাচিত হলে রমনি কীভাবে তাঁর অবস্থানের প্রতিফলন ঘটাবেন, সেটাই দেখার বিষয়।বিশ্লেষকেরা রমনির এই অবস্থানকে চীনের প্রতি আগাম হুমকি বিবেচনা করছেন। তাঁরা বলছেন, এটা আন্তর্জাতিক বিভিন্ন বিষয় ও বাণিজ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রতি চীনের সহযোগিতা কমিয়ে দিতে পারে। রয়টার্স।