চীনের বিনিয়োগ স্বাগত জানাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে বিনিয়োগ ও চীনের শিল্পাঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাবকে স্বাগত জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, ‘চীনের আরও শিল্পপ্রতিষ্ঠান ভারতে বিনিয়োগের চিন্তাভাবনা করছে। এতে আমরা আনন্দিত।’
চীন সফরের প্রাক্কালে গতকাল মঙ্গলবার নয়াদিল্লিভিত্তিক চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রতিষ্ঠান বার্তা সংস্থা সিনহুয়াকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের প্রধানমন্ত্রী এ কথা বলেন। দুই দিনের রাশিয়া সফর শেষে গতকালই তাঁর বেইজিংয়ের উদ্দেশে মস্কো ত্যাগের কথা ছিল।
সাক্ষাৎকারে মনমোহন সিং বলেন, চীনের সঙ্গে বাণিজ্যিক ভারসাম্যহীনতার মধ্য দিয়ে যাচ্ছে ভারত। বাণিজ্য ঘাটতি কাটাতে চীনকে সরাসরি বিনিয়োগে আকৃষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে নয়াদিল্লি।
সিনহুয়াকে মনমোহন বলেন, ‘গত মে মাসে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং ভারত সফরকালে একটি চীনা শিল্পাঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছিলেন, যাতে চীনের বিভিন্ন প্রতিষ্ঠান একসঙ্গে বিনিয়োগ করতে পারে। আমরা তাঁর এই প্রস্তাবকে স্বাগত জানাই।’ পিটিআই।