চীনের সঙ্গে সংলাপের দরজা সব সময় খোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের সঙ্গে সংলাপের জন্য জাপান সব সময় তৈরি রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো।দুই দেশের সম্পর্কে সাম্প্রতিক উত্তেজনার বিষয়টি উড়িয়ে দিয়ে তিনি অস্ট্রেলীয় দৈনিক দি অস্ট্রেলিয়ানকে বলেন, দুটি দেশ পরস্পর ‘নিবিড়ভাবে সম্পৃক্ত’।খবর এএফপির।
পূর্ব চীন সাগরে একাধিক দ্বীপ এলাকার সমুদ্রসীমা নিয়ে বেইজিং ও টোকিওর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। জাপান সম্প্রতি তাদের সামরিক নীতি ও সশস্ত্র বাহিনী ব্যবহারে অনেক বিধিনিষেধ প্রত্যাহারে বেশ কিছু বিতর্কিত উদ্যোগ নিয়েছে। এতে তাদের প্রতি চীনের অনাস্থা আরও বেড়েছে। জাপানি প্রধানমন্ত্রী আবে ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট দুই দেশের মধ্যে অধিকতর সামরিক সহায়তার লক্ষ্যে ক্যানবেরায় গতকাল মঙ্গলবার একটি চুক্তি করেন। এতে টোকিওর প্রতি বেইজিংয়ের ক্ষোভ আরও বাড়তে পারে।