চীনের সঙ্গে সীমান্তবিরোধ শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, চীনের সঙ্গে সীমান্তবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব। চীনা সেনারা ভারতের দাবি করা ভূখণ্ডে অনুপ্রবেশ করার অভিযোগ নিয়ে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে গত শনিবার তিনি এ মন্তব্য করেন। মনমোহন চলতি উত্তেজনায় আরও ইন্ধন দেওয়ার বিরুদ্ধে হুঁশিয়ার করে দিয়েছেন।১৯৬২ সালের সীমান্ত যুদ্ধের পর থেকেই পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে সন্দেহের সম্পর্ক বিদ্যমান। হিমালয় পর্বত এলাকাজুড়ে বিরোধপূর্ণ সীমান্তের বিভিন্ন স্থানে সম্প্রতি চীনা সেনাদের অবৈধ অনুপ্রবেশের খবর বের হওয়ার পর দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্কে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। লাদাখ নামের ওই এলাকার সাম্প্রতিক এই ঘটনা নিয়ে শনিবার প্রথমবারের মতো মন্তব্য করেন মনমোহন।নয়াদিল্লিতে মনমোহন সাংবাদিকদের বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই সমস্যার সমাধান করা সম্ভব। আলোচনা চলছে। এটা একটা আঞ্চলিক সমস্যা।’ভারতীয় বিশ্লেষকেরা মনে করছেন, সীমান্তের কাছে সড়ক নির্মাণে নয়াদিল্লি পদক্ষেপ নেওয়ার জবাবে চীনা সেনারা ওই অনুপ্রবেশের ঘটনা ঘটাতে পারে। ভারতীয় সেনারা যাতে ওই এলাকায় টহল দিতে পারে সে জন্য এবং সীমান্ত এলাকায় চীনের সামরিক অবকাঠামো নির্মাণের জবাবে নয়াদিল্লি এ পদক্ষেপ গ্রহণ করে বলে ধারণা করা হয়। ভারত চীনা সেনাদের বিরোধপূর্ণ এলাকা থেকে প্রত্যাহার করে নিতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছে। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগেই চীনা সেনাদের ‘সীমান্তরেখা লঙ্ঘন’ করার অভিযোগ নাকচ করে দেয়।মনমোহন সিং বলেন, ‘আমরা চলতি পরিস্থিতি আরও খারাপের দিকে নিয়ে যেতে চাই না।’ এ বিষয়ে নয়াদিল্লির একটি ‘পরিকল্পনা’ রয়েছে বলে জানালেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এএফপি।