চীনের সেই নারীর কাছে ক্ষমা চাইল কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনে গর্ভধারণের সাত মাস পর গর্ভপাতে বাধ্য হওয়া নারী ফেঙ্গ জিয়ানমেই ও তাঁর পরিবারের কাছে ক্ষমা চেয়েছে আনকাঙ নগর কর্তৃপক্ষ। ওয়েবসাইটে ফেঙ্গ ও তাঁর সাত মাসের মৃত শিশুর রক্তাক্ত ছবি প্রকাশের পর তীব্র সমালোচনার মুখে পড়া চীনা কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার ক্ষমা চায়। এ ছাড়া গর্ভপাতের সঙ্গে জড়িত তিন কর্মকর্তাকে চাকরি থেকেও বরখাস্ত করা হয়েছে।চীনের সরকারি সংস্থা সিনহুয়া জানায়, আনকাঙ নগর কর্তৃপক্ষ ফেঙ্গ (২৭) ও তাঁর পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেছে। ২ জুন ফেঙ্গকে গর্ভপাতে বাধ্য করা হয়। বিবিসি।