চুকে গেছে প্রিন্স হ্যারি ও ফ্লোরেন্সের সম্পর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের প্রিন্স হ্যারির (২৬) সঙ্গে তাঁর প্রেমিকা মডেল তারকা ফ্লোরেন্স ব্রুডনেল ব্রুসের সম্পর্কের অবসান ঘটেছে। ডেইলি মিরর-এ প্রকাশিত খবরে এ তথ্য জানা যায়।হ্যারির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, এ মুহূর্তে হ্যারি বেশ কিছু পরিকল্পনা নিয়ে ব্যস্ত। অ্যাপাচি হেলিকপ্টার চালানোর প্রশিক্ষণ নিয়ে ব্যস্ত থাকতে চান তিনি। এ জন্য আফগানিস্তানে ফিরে যাওয়ার কথা ভাবছেন।খবরে বলা হয়, গরমকালের এ সময়ে হ্যারি বন্ধুদের নিয়ে সময় কাটাচ্ছেন। তবে প্রশিক্ষণ চলাকালে তিনি কারও সঙ্গে বন্ধনে জড়াতে চান না। কাজেই এসব ঝামেলা থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।ব্রুডনেল ব্রুস অ্যাডিডাস, নিকারবক্স এসব কোম্পানির পণ্যের বিজ্ঞাপন করে খ্যাতি অর্জন করেন। হ্যারির সঙ্গে এ মাসে ছুটি কাটানোর ব্যাপারে তিনি খুব আগ্রহী ছিলেন। এ ব্যাপারে ক্লেয়ারেন্স হাউসের মুখপত্র ডেইলি মিররকে বলেন, ‘আমরা প্রিন্স হ্যারির ব্যক্তিগত জীবন নিয়ে কোনো মন্তব্য করব না।’ দ্য টেলিগ্রাফ।