প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুরুত্বপূর্ণ যৌথ শিল্প এলাকা কায়েসং শিল্প কমপ্লেক্স আবার চালু করা নিয়ে দুই কোরিয়ার বৈঠক কোনো চুক্তি ছাড়াই গতকাল বুধবার শেষ হয়েছে। তবে আগামী সপ্তাহে আবার বৈঠকে বসতে সম্মত হয়েছে দুই পক্ষ। দক্ষিণ কোরিয়া গতকাল এ খবর জানিয়েছে। গতকাল সকাল থেকে প্রায় চার ঘণ্টা বৈঠকের পর দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদলের প্রধান সুহ হো জানান, কায়েসং শিল্প কমপ্লেক্সের অচল কারখানাগুলো চালু করা নিয়ে ১৫ জুলাই আবার আলোচনা হবে। এএফপি।