সিরিয়া প্রশ্নে নিরাপত্তা পরিষদের প্রস্তাবে জাতিসংঘ সনদের ৭ নম্বর অনুচ্ছেদের কথা উল্লেখ করা হতে পারে। ওই অনুচ্ছেদ অনুযায়ী দেশটিতে শক্তি প্রয়োগ বা অবরোধ আরোপের বিষয়টির অনুমোদন দেবে।
রাসায়নিক অস্ত্রের বিষয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত চুক্তির লঙ্ঘন হলে এ ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে। গতকাল বুধবার জাতিসংঘের রাসায়নিক অস্ত্রবিশেষজ্ঞ দল আজ বুধবার দামেস্কে গেছে।
রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ পার্লামেন্টে বক্তৃতাকালে সিরিয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের ‘অযৌক্তিক’ অবস্থানের নিন্দা জানিয়ে গতকাল মঙ্গলবার এ কথা বলেন। তিনি বলেন, সিরিয়ায় ২১ আগস্টের রাসায়নিক হামলা তদন্ত করতে জাতিসংঘের রাসায়নিক অস্ত্রবিশেষজ্ঞ দল গতকাল দামেস্কে গেছে। তারা সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসে কাজ করবে।
দামেস্কের কাছে ওই রাসায়নিক হামলার জন্য পশ্চিমারা সিরিয়ার শাসকদের দায়ী করেছে। আর রাশিয়া দাবি, এটি বিদ্রোহীদের কাজ। সিরিয়া-সংক্রান্ত প্রস্তাবে জাতিসংঘ সনদের ৭ নম্বর অনুচ্ছেদ উল্লেখ করার বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বিতর্ক দেখা দিয়েছে।
রিয়াবকভ বলেন, কেবল রাসায়নিক অস্ত্রের চুক্তি লঙ্ঘনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ৭ নম্বর অনুচ্ছেদটির কথা উল্লেখ করা যেতে পারে।
রিয়াবকভ জোর দিয়ে বলেন, নিরাপত্তা পরিষদের প্রস্তাবটির লক্ষ্য হওয়া উচিত, অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল উইপনসের (ওপিসিডব্লিউ) সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করা। সিরিয়ার সরকার ইতিবাচক মনোভাব দেখিয়েছে। এ অবস্থায় নিরাপত্তা পরিষদকে সিরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দিকে ঠেলে দিয়ে যুক্তরাষ্ট্র ঠিক করছে না। এএফপি।