চুরি হওয়া চিত্রকর্ম ফেরত এল ডাকযোগে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খ্যাতিমান স্প্যানিশ শিল্পী সালভাদর দালির চুরি হওয়া চিত্রকর্মটি অবিকৃত অবস্থায় ফেরত পাওয়া গেছে। গত শুক্রবার পুলিশ জানিয়েছে, পরিচয় না জানিয়ে এক ব্যক্তি ডাকযোগে সেই চিত্রকর্মটি ফেরত পাঠিয়েছে। ১৯৪৯ সালে আঁকা ‘কারতেল দেস দন হুয়ান তেনোরিও’ শিরোনামের ওই চিত্রকর্মটি গত সপ্তাহে নিউইয়র্কের ম্যানহাটানের একটি আর্ট গ্যালারি থেকে চুরি হয়। নিউইয়র্কের উপ-পুলিশ কমিশনার জন ম্যাককার্থি বলেন, ইউরোপের কোনো জায়গা থেকে ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে চিত্রকর্মটি ফেরত পাঠানো হয়। এর আগে চলতি সপ্তাহের শুরুর দিকে অপরিচিত এক ব্যক্তি ওই আর্ট গ্যালারিকে ই-মেইল বার্তায় জানায়, চিত্রকর্মটি ফেরত পাঠানো হচ্ছে।চিত্রকর্মটি চুরি হওয়ার পর পুলিশ সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে জানায়, এক ব্যক্তি দর্শক হিসেবে গ্যালারিতে প্রবেশ করে চিত্রকর্মটি দেখছিলেন। একপর্যায়ে তিনি সুযোগ বুঝে চিত্রকর্মটি দেয়াল থেকে নামিয়ে নিজের ব্যাগে পুরে গ্যালারি থেকে বেরিয়ে যান। রয়টার্স।