চুল পাকলেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট ও স্বামী বারাক ওবামার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে একটি প্রেমময় শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন মিশেল ওবামা। তিনি লিখেছেন, ‘হ্যাপি বার্থ ডে, বারাক! তোমার চুলে সামান্য পাক ধরেছে। কিন্তু আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি।’ ওবামার একটি সাদাকালো ছবির নিচে এসব কথা লেখা হয়েছে। ৫২তম জন্মদিন উপলক্ষে বারাক ওবামা ক্যাম্প ডেভিডে অবকাশ যাপন করছেন। আগামী রোববার তিনি ওয়াশিংটনে ফিরবেন। এএফপি।