চূড়ান্ত যাত্রায় সৌরবিমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌরশক্তিতে চালিত উড়োজাহাজ ‘সোলার ইমপালস টু’ গতকাল রোববার মিসরের রাজধানী কায়রো থেকে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবির উদ্দেশে যাত্রা করেছে। নবায়নযোগ্য জ্বালানিনির্ভর বিশ্বের প্রথম আকাশযান হিসেবে বিশ্ব ভ্রমণের (৩৫ হাজার কিলোমিটার) অভিযানের শেষ ধাপে রয়েছে এটি। সুইজারল্যান্ডের দুই পাইলট বারট্রান্ড পিকার্ড ও আন্দ্রে বর্শবার্গ পালা করে এই সৌরবিমান চালাচ্ছেন। পরিবেশ অনুকূল নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির পক্ষে জনসচেতনতা বাড়ানোই তাঁদের এ অভিযানের লক্ষ্য। সম্প্রতি স্পেন থেকে দুই দিনে ৩ হাজার ৭৪৫ কিলোমিটার পাড়ি দিয়ে কায়রো পৌঁছায় সোলার ইমপালস টু। ২০১৫ সালের ৯ মার্চ আবুধাবি থেকেই যাত্রা শুরু করে এর আগে বিমানটি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল পেরিয়ে যুক্তরাষ্ট্রের পশ্চিম অংশে পৌঁছেছিল।
এএফপি