চেক প্রজাতন্ত্রের নির্বাচনে স্পষ্ট বিজয়ী নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেক প্রজাতন্ত্রে মাসব্যাপী অনিশ্চয়তার পর অনুষ্ঠিত নির্বাচনে কোনো পরিষ্কার বিজয়ী পাওয়া যায়নি। গত শুক্র ও শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সর্বশেষ ভোট গণনায় গতকাল রোববার এগিয়ে ছিল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (সিএসএসডি)। তবে তাদের প্রাপ্ত ভোট মোট গণনা হওয়া ভোটের ২০ শতাংশের সামান্য বেশি। দলটি সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী এএনও পার্টি ১৯ শতাংশ এবং কমিউনিস্ট পার্টি পেয়েছে ১৫ শতাংশ ভোট।
মনে করা হচ্ছে, দেশটিতে নতুন করে অস্থিরতা শুরু হতে পারে। গত জুনে এক দুর্নীতি কেলেঙ্কারির জেরে মধ্য-ডানপন্থী পিটর নেকাসের সরকারের পতন হয়। বিবিসি।