চেক প্রজাতন্ত্রের সাবেক প্রেসিডেন্ট ভাকলাভের জীবনাবসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেক প্রজাতন্ত্রের সাবেক প্রেসিডেন্ট ভাকলাভ হাভেল (৭৫) আর নেই। গতকাল রোববার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ভাকলাভের মুখপাত্র সাবিনা তানসিভোভা জানান, দীর্ঘ রোগভোগের পর গতকাল ভোরে ঘুমের মধ্যে হাভেলের মৃত্যু হয়। ভেলভেট বিপ্লবে নেতৃত্ব দিয়ে হাভেল ১৯৮৯ সালে সোভিয়েত শাসন থেকে চেকোস্লোভাকিয়াকে মুক্ত করেন এবং দেশটির প্রেসিডেন্ট হন। ১৯৯২ সাল পর্যন্ত তিনি দেশটির প্রেসিডেন্ট ছিলেন। ১৯৯৩ সালে চেকোস্লোভাকিয়া ভেঙে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া— এই দুটি নতুন রাষ্ট্রের জন্ম হয়। হাভেল চেক প্রজাতন্ত্রের প্রথম গণতান্ত্রিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০০৩ সাল পর্যন্ত তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। এএফপি।