চেতনা হারালেন হিলারি ক্লিনটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন অচেতন হয়ে পড়েছেন। পানিশূন্যতা ও দুর্বলতার কারণে তিনি সংজ্ঞা হারিয়েছেন। এখন তিনি সুস্থ হয়ে উঠছেন বলে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছেন।পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, গত সপ্তাহে হিলারি হঠাৎ অচেতন হয়ে পড়েন। তবে জটিল কিছু হয়নি। লিসা বারডাকসহ হিলারির চিকিৎসকেরা এক বিবৃতিতে জানান, পেটের ভাইরাসের ফলে তাঁর দেহে চরম পানিশূন্যতা দেখা দেয়। এ কারণে তিনি চেতনা হারিয়ে ফেলেন।হিলারির অসুস্থতার কারণে লিবিয়ার বেনগাজিতে মার্কিন উপদূতাবাসে সন্ত্রাসী হামলার বিষয়ে আগামী বৃহস্পতিবার কংগ্রেসের বিদেশ-সংক্রান্ত কমিটির নির্ধারিত শুনানি বাতিল করা হয়েছে। অসুস্থতার কারণে গত সপ্তাহের শেষ দিকে তাঁর মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকা সফর বাতিল করা হয়।পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফিলিপ রেইনস গত শনিবার এক বিবৃতিতে জানান, ওই সময় হিলারি পেটের পীড়ায় ভুগছিলেন। চিকিৎসকেরা তাঁর অবস্থা পর্যবেক্ষণ করছেন। ফিলিপ রেইনস আরও বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী হিলারি আগামী সপ্তাহ থেকে কাজ শুরু করতে পারবেন। হোয়াইট হাউসের মুখপাত্র টমি ভিয়েটর জানান, প্রেসিডেন্ট বারাক ওবামা হিলারিকে টেলিফোন করে তাঁর খোঁজখবর নেন এবং তাঁর সুস্থতা কামনা করেন। সিএনএন, রয়টার্স।