চেন্নাইয়ে ট্রেন দুর্ঘটনায় ১৫ জন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে স্টেশনের প্ল্যাটফর্মে থাকা একটি ট্রেনের সঙ্গে যাত্রীবাহী একটি চলন্ত ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। চেন্নাইয়ের ৭৫ কিলোমিটার দূরে আরাক্কনাম স্টেশনে গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। কর্মকর্তারা জানান, চলন্ত ট্রেনটি প্ল্যাটফর্মে থাকা ট্রেনটির পেছনে এসে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় সংখ্যা আরও বাড়তে পারে। টেলিভিশন প্রতিবেদনে বলা হয়েছে, আহতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা দুর্ঘটনার পর পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন। টাইমস অব ইন্ডিয়া।