চেন্নাইয়ের আইটি ভবনে বোমা হামলার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে একটি আইটি ভবনে বোমা হামলার হুমকির কারণে অন্তত এক হাজার কর্মীকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোন করে গতকাল শুক্রবার সকালে ওই হুমকি দেয়।পুলিশ সূত্র জানায়, ছয়তলা ওই ভবনে অবস্থিত ইনফো স্কাইলাইন নামের একটি প্রতিষ্ঠানে ফোন করে বলা হয়, দুপুরের মধ্যে শক্তিশালী বোমা হামলায় পুরো ভবনটি উড়িয়ে দেওয়া হবে। এরপর সেখানকার কর্মীদের সরিয়ে নেওয়া হয়। পরে ভবনটি তল্লাশি করেও কোনো বোমা পাওয়া যায়নি। টাইমস অব ইন্ডিয়া।