চোরের সুমতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের একটি দোকান থেকে ২৫-৩০ বছর আগে একটি হাতুড়ি চুরি করেছিল এক চোর। সম্প্রতি অজ্ঞাত পরিচয়ের ওই চোর খামে করে হাতুড়ির মূল্য দোকান মালিক লিন গ্র্যামলিংয়ের ঠিকানায় পাঠিয়েছে। গ্র্যামলিং গত সোমবার জানান, ৬ ডিসেম্বর পাঠানো প্রেরকের স্বাক্ষর সম্বলিত খামটির ভেতর হাতে লেখা একটি চিঠির সঙ্গে রয়েছে নগদ কিছু অর্থ। চিঠিতে লেখা রয়েছে, ‘আমি জানতাম, চুরি করাটা অন্যায়। তারপরও আমি সেটা করে ফেলেছি। খামের ভেতর হাতুড়ির মূল্য বাবদ ৪৫ ডলার দেওয়া হয়েছে। সুদ হিসেবে কিছু অতিরিক্ত অর্থও দেওয়া হয়েছে।’ রয়টার্স।