চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত আছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল (অব.) পারভেজ মোশাররফ গতকাল বুধবার বলেছেন, তিনি সম্ভাব্য যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রয়েছেন। বিদেশে চার বছর স্বেচ্ছানির্বাসিত জীবন কাটানোর পর সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে সম্প্রতি তিনি দেশে ফিরেছেন।করাচির স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলনে পারভেজ মোশাররফ বলেন, ‘আমি দেশেই অবস্থান করছি। আমি আমার বিরোধীদের চ্যালেঞ্জ করছি, দেখি তাঁরা কী করেন। আমি এখানে এসেছি সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে।’ তিনি বলেন, ‘সব দেশের প্রতিই আমার যথেষ্ট সম্মান রয়েছে। তবে আমি আমার দেশের মানুষের জন্য ফিরে এসেছি।’অল পাকিস্তান মুসলিম লিগের প্রধান পারভেজ মোশাররফ বর্তমানে জঙ্গি সংগঠনগুলোর হুমকির মুখে রয়েছেন। গত সপ্তাহে ‘তেহরিক-ই-তালেবান পাকিস্তান’ হুমকি দিয়ে বলেছে, তারা সাবেক এই জেনারেলকে হত্যায় একটি বিশেষ আত্মঘাতী দল তৈরি রেখেছে।প্রত্যাবর্তন উপলক্ষে করাচির জিন্নাহ জাদুঘরে জনসমাবেশ মোশাররফকে বাতিল করতে বাধ্য হতে হয়েছে। ডন।