চড় খেলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুদা এক তরুণের হাতে চড় খেয়েছেন৷ রাজ্যের শিল্পনগর পানিপথে গতকাল রোববার একটি সমাবেশে যাওয়ার আগে তাঁর ওপর এ ঘটনা ঘটে৷
তাৎক্ষণিকভাবে ওই তরুণের পরিচয় জানা যায়নি৷ সংবাদমাধ্যমের খবরে বলা হয়, মুখ্যমন্ত্রী ভূপিন্দর ওই সময় বিশেষ ধরনের একটি খোলা গাড়িতে চড়ে সমাবেশে যাচ্ছিলেন৷ তখন ওই তরুণ তাঁর গাড়িতে ওঠার চেষ্টা করে এবং তাঁকে চড় মারে৷
মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যরা ঘটনার সঙ্গে সঙ্গে তরুণকে ধরে ফেলেন এবং ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান৷ ঘটনার পর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীকে নিরাপত্তাকর্মীদের নির্দেশনা দিতে দেখা যায়৷
ভূপিন্দর সিং একটি খোলা জিপসি এসইউভি গাড়ির সামনের আসনে দাঁড়িয়ে ক্ষমতাসীন কংগ্রেসের এক সড়ক শোভাযাত্রার মধ্য দিয়ে ওই সমাবেশে যাচ্ছিলেন৷ তঁার সার্বক্ষণিক নিরাপত্তায় অস্ত্রশস্ত্র সজ্জিত বেশ কয়েকজন কর্মী নিয়োজিত থাকার মধ্যেই তিনি এমন হামলার শিকার হলেন৷ আইএএনএস৷