ছত্তিশগড়ে মাওবাদী হামলায় নিহত সাত পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মাওবাদী প্রভাবিত ছত্রিশগড় রাজ্যে গতকাল শুক্রবার মাওবাদীদের হামলায় পুলিশের সাত সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে পুলিশের একজন সাব-ইন্সপেক্টরও রয়েছেন।
দান্তেওয়াড়া জেলার বুয়াকোন্ডা থানার শ্যামগিরি পাহাড়ের কাছে ওই হামলায় জখম হয়েছেন পুলিশের আরও দুই সদস্য। তাঁদের জগদালপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া হামলার পর থেকে একজন পুলিশ সদস্য নিখোঁজ রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের দলটি মোটরসাইকেলে করে টহল দিচ্ছিল। এ সময় জঙ্গলে লুকিয়ে থাকা মাওবাদীরা অতর্কিত তাঁদের ওপর হামলা চালায়। হামলাকারীরা পুলিশের মোটরসাইকেল পুড়িয়ে দেয়। তারা পুলিশের অস্ত্র লুট করে নিয়ে যায়। ঘটনাস্থলে বাড়তি পুলিশ গিয়ে হামলাকারীদের ধরার জন্য চিরুনি অভিযান চালায়।