ছত্তিশগড়ে মাওবাদী হামলায় ১৫ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ছত্তিশগড় রাজ্যের দুটি স্থানে মাওবাদীদের হামলায় ১৫ জন ভোটকর্মী ও কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) জওয়ান নিহত হয়েছেন। ছত্তিশগড় পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (নকশাল দমন) আর কে ভিজ জানান, সুকুমা জেলার দরভা ঘাঁটির কাছে কামানায় ভোটের কাজ সেরে একটি অ্যাম্বুলেন্সে করে গন্তব্যে ফিরছিলেন সিআরপিএফের সদস্যরা। মাওবাদীরা এই অ্যাম্বুলেন্সটি বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিলে ঘটনাস্থলে আট জওয়ানের মৃত্যু হয়।

এদিকে বিজাপুরের কেতুলনারে একটি বাসে করে যাচ্ছিলেন ১২ জন ভোটকর্মী ও নিরাপত্তাকর্মী। আজ দুপুরের দিকে একটি সেতুর ওপর দিয়ে বাসটি যাওয়ার সময় মাওবাদীরা ভূমি মাইনের সাহায্যে বাসটি উড়িয়ে দিলে সাতজন নিহত হন।
ছত্তিশগড়ের প্রথম পর্বের নির্বাচন অনুষ্ঠিত হয় ১০ এপ্রিল। দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে ১৭ এপ্রিল। আর শেষ দফার নির্বাচন ২৪ এপ্রিল।