ছত্তিশগড়ে মাওবাদীদের হামলা, সাত পুলিশ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের অতর্কিত হামলায় নিরাপত্তা বাহিনীর ছয় কর্মকর্তাসহ সাতজন নিহত হয়েছেন। গত রোববার টহলরত পুলিশের ওপর মাওবাদীরা অতর্কিত গুলি চালায়।স্থানীয় মাওবাদবিরোধী অভিযানের প্রধান রামনিবাস জানান, গত রোববার ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে প্রায় ৩০০ মাইল দক্ষিণে কিরান্দুল শহরে দায়িত্ব পালন শেষে পুলিশ ফাঁড়িতে ফিরছিল। এ সময় হঠাৎ করেই বিপুলসংখ্যক মাওবাদী পুলিশের ওপর হামলা চালায়। মাওবাদীদের গুলিতে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর ছয় কর্মকর্তা ও একজন গাড়িচালক নিহত হন।মাওবাদীদের এই হামলা দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তাব্যবস্থার জন্য চরম হুমকি বলে মনে করছে ভারত সরকার। এএফপি।