ছদ্ম পরিচয়ে কেটের তথ্য সংগ্রহের তদন্ত করছে অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাচেস অব কেমব্রিজ লন্ডনের যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সেই হাসপাতালে ছদ্ম পরিচয়ে ফোন করে তথ্য সংগ্রহের ঘটনার আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে অস্ট্রেলীয় কর্তৃপক্ষ। দেশটির যোগাযোগ ও গণমাধ্যম কর্তৃপক্ষ (এসিএমএ) বিষয়টির তদন্ত করছে। ব্রিটিশ রাজপরিবারের সদস্য অন্তঃসত্ত্বা কেট মিডলটন লন্ডনের কিং সেভেন এডওয়ার্ড হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন। সিডনির একটি বেতার কেন্দ্রের দুই উপস্থাপক মেল গ্রেগ ও মাইকেল ক্রিস্টিয়ান ছদ্ম পরিচয়ে ওই হাসপাতালে ফোন করে কেটের শারীরিক অবস্থা সম্পর্কে তথ্য জানতে চান। ফোনে ‘রানি এলিজাবেথ’ ও ‘প্রিন্স চার্লসের’ পরিচয় পেয়ে হাসপাতালের সেবিকা জ্যাসিন্থা সালদানহা (৪৬) বিভ্রান্ত হয়ে তথ্য সরবরাহ করেন। এর তিন দিনের মাথায় সালদানহার মরদেহ উদ্ধার হলে বিশ্বজুড়ে হইচই শুরু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু পুলিশ বলছে, বিষয়টি নিশ্চিত হতে তদন্তের প্রয়োজন আছে। বিবিসি।