ছবিতে বন্দুকধারীর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শুধু আল নূর মসজিদ নয়, কাছাকাছি লিনউড মসজিদেও হামলা চালানো হয়। হামলায় নারী শিশু সহ এখন পর্যন্ত ৪০ জনের নিহত হওয়ার খবর জানা গেছে। এর মধ্যে দুজন বাংলাদেশি। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। গুরুতর আহত হয়েছেন ২০ জন। হামলার ভিডিও দেখে ধারণা করা যাচ্ছে, বন্দুকধারী হামলার আগে পুরো ঘটনাটি ভিডিও করার প্রস্তুতি নিয়েছিলেন। হয়তো তাঁর মাথায় ভিডিও ক্যামেরা বসানো ছিল। একটি ওয়েবসাইট জানায়, হামলাকারী হামলাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করেছেন।

১ / ৮
সন্দেহভাজন হামলাকারী ২৮ বছর বয়সী একজন শ্বেতাঙ্গ। তিনি অস্ট্রেলিয়া থেকে এসেছেন। ছবি: রয়টার্স
সন্দেহভাজন হামলাকারী ২৮ বছর বয়সী একজন শ্বেতাঙ্গ। তিনি অস্ট্রেলিয়া থেকে এসেছেন। ছবি: রয়টার্স
২ / ৮
হামলার পর পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি আইইডিএস (ইমপ্রুভড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরক স্থাপন করা একটি গাড়ি পেয়েছে। ছবি: রয়টার্স
হামলার পর পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি আইইডিএস (ইমপ্রুভড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরক স্থাপন করা একটি গাড়ি পেয়েছে। ছবি: রয়টার্স
৩ / ৮
বন্দুক নিয়ে এই হামলা চালানো হয়। ছবি: রয়টার্স
বন্দুক নিয়ে এই হামলা চালানো হয়। ছবি: রয়টার্স
৪ / ৮
ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। ছবি: এএফপি
ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। ছবি: এএফপি
৫ / ৮
ঘটনাস্থলে কাচ ভাঙা একটি গাড়ি
ঘটনাস্থলে কাচ ভাঙা একটি গাড়ি
৬ / ৮
ঘটনার পর নিউজিল্যান্ডের পুলিশ কমিশনার গণমাধ্যমের সামনে বক্তব্য দেন। ছবি: এএফপি
ঘটনার পর নিউজিল্যান্ডের পুলিশ কমিশনার গণমাধ্যমের সামনে বক্তব্য দেন। ছবি: এএফপি
৭ / ৮
আহত একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি: এএফপি
আহত একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি: এএফপি
৮ / ৮
আল নুর মসজিদের ফাইল ফটো। ছবি: রয়টার্স
আল নুর মসজিদের ফাইল ফটো। ছবি: রয়টার্স