ছয় লাখ ডলারের গন্ডারের শিং জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দর থেকে ছয় লাখ ডলার মূল্যের গন্ডারের শিং জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভিয়েতনামের এক নাগরিককে গ্রেপ্তার করা হয়। থাইল্যান্ডের সরকারি কর্মকর্তারা গতকাল সোমবার এই বিষয়টি জানিয়েছেন।কর্মকর্তারা বলেছেন, এই ঘটনায় মোট ১০ কেজি ৬০০ গ্রাম ওজনের ছয়টি শিং জব্দ করা হয়। মোজাম্বিক থেকে এই চোরাচালানটি এসেছে বলে ধারণা করছে বন্য প্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষ। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া ৫৬ বছর বয়সী ওই ব্যক্তি গত রোববার সন্ধ্যায় ইথিওপিয়া থেকে থাইল্যান্ডে এসে পৌঁছান। তিনি হ্যানয়গামী একটি বিমানের জন্য অপেক্ষা করছিলেন। দোষী প্রমাণিত হলে তাঁকে চার বছরের কারাদণ্ড এবং এক হাজার ৩০০ ডলার জরিমানা করা হতে পারে। এএফপি।