ছাগল নাচে করমর্দনও করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্কাস কিংবা বিভিন্ন বিনোদনকেন্দ্রে অনেক পশুপাখির ক্রীড়ানৈপুণ্য মুগ্ধ করে দর্শকদের। ডাঙায় বানর, হাতি কিংবা পানিতে ডলফিনের নানা ধরনের কসরতের কথা অনেকেরই জানা। কিন্তু তাই বলে ছাগলের নাচ! হ্যাঁ, চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশের গাও আন গ্রামে এমনই এক ছাগলের সন্ধান পাওয়া গেছে।আট মাস বয়সী এই ছাগলটির মালিক জাও হুয়াইয়ুন। তিনি বলেন, ‘ছাগলের নাচ দেখে সবাই মুগ্ধ। নাচ দেখার জন্য আশপাশের বিভিন্ন গ্রাম থেকে আমার বাড়িতে লোকজন ভিড় করে।’ হুয়াইয়ুন জানান, শুধু নাচ নয়, দর্শকদের সঙ্গে করমর্দনও করে এটি!কেউ একজন চড়া দামে ছাগলটিকে কিনে নেওয়ার প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করেন হুয়াইয়ুন। তিনি বলেন, ‘এটি আমার কাছে সন্তানের মতো। আমি যেখানেই যাই, এটি আমাকে ছায়ার মতো অনুসরণ করে।’ সূত্র: অ্যানানোভা।