ছাত্র নিখোঁজ নিয়ে মেক্সিকোয় ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪৩ ছাত্র নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে মেক্সিকো। তাঁদের আত্মীয়স্বজনেরা রাজধানী মেক্সিকো সিটিতে গত বৃহস্পতিবার ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ করেছেন। খবর বিবিসির।
প্রতিবাদ বিক্ষোভে সমর্থন দেওয়ার আবেদন জানিয়ে সারা দেশ ভ্রমণ করেন নিখোঁজ ছাত্রদের পরিবারগুলোর সদস্যরা। তাঁদের বহনকারী গাড়িবহরটি বৃহস্পতিবার মেক্সিকো সিটিতে এসে পৌঁছে। তারপর কালো পতাকা হাতে নিয়ে শুরু হয় বিক্ষোভ মিছিল। এ সময় বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতোর পদত্যাগ দাবি করে স্লোগান দেয়।
২৬ সেপ্টেম্বর দেশটির গেরেরো রাজ্যে এক প্রতিবাদ সভায় অংশ নেওয়ার পর নিখোঁজ হন ওই ৪৩ ছাত্র। সরকারি কর্মকর্তারা বলছেন, তাঁদের আশঙ্কা, মাদক ব্যবসায়ীরা ওই ছাত্রদের হত্যা করেছে।