ছাত্রছাত্রী ও পর্যটকদের পাহাড় ছাড়ার ‘নির্দেশ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩ আগস্ট থেকে পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে পশ্চিমবঙ্গে পার্বত্য অঞ্চল দার্জিলিংয়ে শুরু হচ্ছে অনির্দিষ্টকালের বন্ধ্। জনমুক্তি মোর্চা পৃথক গোর্খাল্যান্ড রাজ্য গড়ার দাবিতে সোমবার থেকে শুরু করে ৭২ ঘণ্টার বন্ধ্। এর ফলে অচল হয়ে পড়ে দাজির্লিং।পৃথক তেলেঙ্গানা রাজ্য প্রতিষ্ঠার সরকারি সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মঙ্গলবার স্বশাসিত গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (জিটিএ) প্রধান হিসেবে ইস্তফা দেন জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং। তিনি ঘোষণা দেন, ৩ আগস্ট থেকে দার্জিলিংয়ে লাগাতার বন্ধ চলবে। এ ছাড়া দেশি-বিদেশি ছাত্রছাত্রী ও পর্যটকদের দার্জিলিং ছাড়ার নির্দেশ দেন। গতকাল বুধবার দার্জিলিংয়ে ৭২ ঘণ্টার বনেধর তৃতীয় দিন অতিবাহিত হয়। কংগ্রেসকে দোষারোপ মমতার: গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণে (সচিবালয়) বলেন, জনমুক্তি মোর্চার দাবি সরকার সমর্থন করে না। তিনি দার্জিলিংয়ের এই অশান্ত পরিস্থিতির জন্য কংগ্রেস নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে দায়ী করেন।