ছারপোকার কামড়ে লালুর ঘুমহীন রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালুপ্রসাদ যাদব
লালুপ্রসাদ যাদব

প্রবল প্রতাপশালী লালুপ্রসাদ যাদব ছারপোকার কামড়ে ঘুমাতে পারছেন না, ভাবা যায়? কিন্তু বাস্তবে তাই ঘটেছে। পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর ভারতের বিহার রাজ্যের সাবেক এ মুখ্যমন্ত্রীর ঠাঁই হয়েছে রাঁচির বিরসা মুন্ডা কেন্দ্রীয় কারাগারে। সেখানে মশা এবং ছারপোকার অত্যাচারে সোমবার বিনিদ্র রজনী যাপন করেন তিনি।
রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) সভাপতি লালুকে কারাগারে ভিআইপি মর্যাদায়ই রাখা হয়। তিনি মশারিও পেয়েছেন। কিন্তু তা তেমন কাজে আসেনি। জানা গেছে, লালু মঙ্গলবার সকাল সাতটায় ঘুম থেকে উঠে জেল কর্তৃপক্ষের কাছে তাঁর কক্ষের ‘করুণ অবস্থার’ কথা জানিয়ে অভিযোগ করেন। কিন্তু রাঁচির ডেপুটি কমিশনার বিনয় কুমার চৌবে জানান, লালুর কোনো অভিযোগ ছিল না। তিনি বলেন, ‘আমরা শিগগিরই ছারপোকার সমস্যা সমাধান করব।’
একজন কারা কর্মকর্তা জানান, ছারপোকা মারার জন্য ১৫ লাখ রুপি খরচ হবে। তবে এ জন্য বিশেষ বরাদ্দ অনুমোদন করাতে হবে।
কারাবিধি অনুযায়ী লালু দৈনিক ৩৫০ গ্রাম চালের ভাত, ১১৭ গ্রাম ডাল, ২৩৩ গ্রাম সবজি, ২৩৩ গ্রাম আলু, ৪৬৭ গ্রাম দই বা দুধ, ২৯ গ্রাম ঘি এবং দুটি ফল পাবেন। টাইমস অব ইন্ডিয়া।