ছায়াপথে কোটি কোটি বাসযোগ্য পৃথিবী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের ছায়াপথে কোটি কোটি বাসযোগ্য গ্রহ থাকতে পারে। এই সম্ভাবনা পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব খুঁজে বের করার ক্ষেত্রে এখন যে অনুসন্ধান চলছে, তাতে ইতিবাচক ফল বয়ে আনতে পারে। সাম্প্রতিক এক গবেষণায় এমনটাই দাবি করা হয়েছে।গবেষকেরা বলছেন, আমাদের ছায়াপথের ২০০ থেকে ৪০০ কোটিরও বেশি তারকার মধ্যে ৮০ শতাংশই হচ্ছে বামন আকৃতির লাল তারকা। বিজ্ঞানীরা বিশ্বাস করেন, এসব তারকার ৪০ শতাংশের মধ্যে বাসযোগ্য গ্রহ থাকতে পারে।ছায়াপথের লাল রঙের বামন আকৃতির তারকাদের নিয়ে করা গবেষণায় নয়টি ‘সুপার আর্থ’ আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে দুটিতে বাসযোগ্য এলাকা পাওয়া গেছে, সেখানে তরল পানির অস্তিত্ব থাকারও সম্ভাবনা রয়েছে। লাল আকৃতির এই বামন তারকা সূর্যের চেয়ে তুলনামূলক শীতল ও অনুজ্জ্বল। ছায়াপথে কোটি কোটি বাসযোগ্য গ্রহ থাকার বিস্ময়কর এই তথ্যটি দিয়েছে ফ্রান্সের গ্রিনোবল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেভিয়ার বনফিলসের নেতৃত্বে তারকা পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক একটি দল। আর এই সংবাদটি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া-ভিত্তিক সার্চ ফর এক্সট্রাটিরেস্ট্রিয়াল ইন্টিলিজেন্স (এসইটিআই)-এর বিজ্ঞানীরা।বিজ্ঞানীরা বলছেন, তাঁদের হিসাব অনুযায়ী ৩০ আলোকবর্ষের মধ্যেই বাসযোগ্য ১০০টি গ্রহ থাকতে পারে।এসইটিআইয়ের জ্যেষ্ঠ জ্যোতির্বিজ্ঞানী সিথ শোচটাক বলেন, ‘বুদ্ধিমান প্রাণী থাকার ব্যাপারে আমরা নিশ্চিত নই, যদি ভূতলে পানি থাকে তাহলে রেডিও ট্রান্সমিটার তৈরি করা যাবে। এর ফলে আমরা তাদের কথা শুনতে পারব।’ জ্যোতির্বিজ্ঞান-বিষয়ক জার্নাল ‘এন’ অ্যাস্ট্রোফিজিকস-এ গবেষণা নিবন্ধটি প্রকাশিত হয়েছে। হিন্দুস্তান টাইমস।