ছিল শঙ্কা, ছিল ঝলকানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউসের ওপরে দৃষ্টিনন্দন আতশবাজির প্রদর্শনী। নববর্ষের আগের সন্ধ্যায় গতকাল তোলা ছবি l রয়টার্স
অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউসের ওপরে দৃষ্টিনন্দন আতশবাজির প্রদর্শনী। নববর্ষের আগের সন্ধ্যায় গতকাল তোলা ছবি l রয়টার্স

ঘটনাবহুল ছিল ২০১৬ সাল। শরণার্থীসংকট, নানা দেশে সন্ত্রাসী হামলা ও আলোড়ন তোলা নির্বাচনকে পেছনে ফেলে এসেছে নতুন বর্ষ—২০১৭। সন্ত্রাসী হামলার ভয়ে কঠোর নিরাপত্তা ও আড়ম্বরপূর্ণ উৎসবের মাধ্যমে নববর্ষকে স্বাগত জানিয়েছে বিভিন্ন দেশের জনগণ।
বড় শহরগুলোর মধ্যে নিউজিল্যান্ডের অকল্যান্ডের বাসিন্দারাই সবার আগে নববর্ষকে স্বাগত জানিয়েছে।
নববর্ষ বরণে সিডনির অপেরা হাউস ও হারবার ব্রিজের সামনে আয়োজন করা হয়েছে আতশবাজির উৎসবের। নতুন বছরকে স্বাগত জানাতে রোমানিয়ায় গত শুক্রবার ভালুকের পোশাক পরে নেচেছে অনেকে। দক্ষিণ কোরিয়ার সিউলে লাল লন্ঠন জ্বালিয়ে প্রার্থনার মাধ্যমে নববর্ষকে স্বাগত জানানো হয়।