ছুটি কাটাতে গিয়ে আহত অ্যাঙ্গেলা মেরকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাঙ্গেলা মেরকেল
অ্যাঙ্গেলা মেরকেল

জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল সুইজারল্যান্ডে অবকাশ কাটাতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন। সুইজারল্যান্ডের সেন্ট মরিস অঞ্চলে আল্পস পর্বতের ঢালে বরফের ওপর স্কি খেলার সময় পড়ে গিয়ে তিনি আহত হন।
বড়দিন ও নতুন বছরের ছুটিতে আল্পস পর্বতের ঢালে অবকাশ কাটাতে যান অ্যাঙ্গেলা মেরকেল। দুর্ঘটনায় তাঁর বাম নিতম্বের হাড়ে ফাটল দেখা দিয়েছে। চিকিত্সকেরা আগামী তিন সপ্তাহ মেরকেলকে বিছানায় শুয়ে থাকার পরামর্শ দিয়েছেন। বেশ কয়েক বছর থেকেই অ্যাঙ্গেলা মেরকেল সুইজারল্যান্ডের সেন্ট মরিস অঞ্চলে আল্পস পর্বতের ঢালে স্কি খেলে শীতকালীন অবকাশ কাটিয়েছেন। এ কারণে পূর্বনির্ধারিত পোল্যান্ড সফর বাতিল করতে হয়েছে মেরকেলকে।
ফর্মুলা ওয়ানের সাতবারের বিশ্ব চ্যাম্পিয়ন মাইকেল সুমাখার গত সপ্তাহে ইতালিতে বরফের ওপর স্কি খেলতে গিয়ে মাথায় আঘাত পান। বর্তমানে তিনি হাসপাতালে কোমায় রয়েছেন।