ছুটি কাটাতে স্পেনে ক্যামেরন দম্পতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন দুই দিনের সফরে সস্ত্রীক স্পেন গেছেন। স্ত্রী সামান্থা ক্যামেরনের ৪০তম জন্মদিন সামনে রেখে তিনি এ সফরে যান। একজন সরকারি কর্মকর্তা গত বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। তিন সন্তানের জননী সামান্থা ক্যামেরন ১৮ এপ্রিল ৪০ বছরে পা দেবেন।স্পেনের এল পাইস পত্রিকার খবরে বলা হয়েছে, বুধবার রাতে ক্যামেরন দম্পতি স্পেনের দক্ষিণাঞ্চলে পৌঁছান। সেখান থেকে তাঁরা গাড়িতে করে ঐতিহাসিক গ্রানাডা সফরে যান। ক্যামেরন দম্পতি মাঝারি মানের একটি হোটেলে অবস্থান করছেন। এএফপি।