ছুরিকাঘাতে ২৭ জনকে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের একটি রেলস্টেশনে গতকাল শনিবার একদল হামলাকারীর ছুরিকাঘাতে ২৭ জন নিহত হয়েছেন। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুনমিংয়ে এ ঘটনা ঘটেছে বলে জানায় রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।
ওই হামলায় আহত হয়েছেন অন্তত ১০৯ জন। স্থানীয় টেলিভিশন চ্যানেল জানায়, হামলাকারীদের কয়েকজন পুলিশের গুলিতে নিহত হন। চীনে ব্যাপক হারে ছুরিকাঘাতের বিষয়টি নতুন কিছু নয়। বিবিসি।