ছেলেকে তিরস্কার করে মহাত্মার চিঠি নিলামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের স্বাধীনতা  আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর লেখা তিনটি চিঠি যুক্তরাজ্যে আগামী সপ্তাহে নিলামে তোলা হবে৷ এসব চিঠিতে তিনি নিজের বড় ছেলে হরিলালের আচরণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন৷

হরিলালকে ১৯৩৫ সালে ওই তিনটি চিঠি লিখেছিলেন গান্ধী৷ একটি চিঠিতে তিনি লেখেন, ‘তোমার জানা উচিত, তোমার সমস্যাটি আমার কাছে জাতীয় মুক্তির চেয়েও বেশি কঠিন হয়ে পড়েছে৷’

হরিলালের মেয়ে মানু গিয়েছিলেন গুজরাটের সবরমতী আশ্রমে৷ এ ব্যাপারে উল্লেখ করে গান্ধী লিখেছেন, ‘মানু আমাকে তোমার সম্পর্কে বেশ কিছু মারাত্মক কথা বলেছে৷ সে বলেছে, তুমি তাকে ধর্ষণ করেছিলে৷ তখনো তার বয়স আট পেরোয়নি৷ এতে সে বেশ আঘাত পেয়েছিল৷’

গান্ধী আরেকটি চিঠিতে লিখেছেন, ‘আমাকে দয়া করে পুরো সত্যিটা জানাও৷ মদ ও নারীতে এখনো তোমার অাসক্তি আছে কি না, বলো৷ মদ্যপানের চেয়ে তুমি বরং মরে গেলেই ভালো৷’ পিটিআই৷