ছেলের কাছে ক্ষমতা হস্তান্তর প্রশ্নে চাপের মুখে কিম জং ইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং ইল ছেলের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রশ্নে নানামুখী চাপের মধ্যে রয়েছেন। দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রী ইউ উ-ইক এ দাবি করেন। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইউনহ্যাপে গতকাল রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে ইউ উ-ইক বলেন, ‘আমার ধারণা, অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের প্রতিকূল পরিবেশ সত্ত্বে উত্তর কোরিয়ায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’২০০৮ সালের আগস্টে প্রেসিডেন্ট কিম হূদেরাগে আক্রান্ত হওয়ার পর দ্রুত তাঁর ছোট ছেলে জং উনের কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা গ্রহণ করেন। এর অংশ হিসেবে গত বছরের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট কিম তাঁর ছেলেকে ক্ষমতাসীন দলের শীর্ষপর্যায়ের নেতা মনোনয়ন দেন। একই সঙ্গে চার তারকা জেনারেল হিসেবে নিয়োগ দেন।মন্ত্রী ইউ উ-ইকের মন্ত্রণালয় থেকে তাঁর এ মন্তব্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয় থেকে জানানো হয়, গত শুক্রবার তিনি ইউনহ্যাপকে এ সাক্ষাৎকার দেন। এএফপি।