ছোট্ট বাহুতে এত শক্তি!
শার্লি ক্রেইগের বয়স মাত্র ১১ বছর। উচ্চতা চার ফুট সাত ইঞ্চি। ওজন ৭০ পাউন্ড। চার্লি তার শরীরের সমান ওজনের জিনিস উত্তোলন করতে পারে। স্কটল্যান্ডের গ্লাসগোর এই স্কুলবালিকাকে এখন যুক্তরাজ্যের সবচেয়ে শক্তিশালী বালিকা বলা হচ্ছে।গ্ল্যাডিয়েটর ব্যায়ামাগারে নিয়মিত শরীরচর্চা করে শার্লি। সপ্তাহে ১২ ঘণ্টা কসরত করে সে। চার্লির বয়সী কেউই পাত্তা পায় না তার কাছে। গ্ল্যাডিয়েটর ব্যায়ামাগারের অন্য সব শিশু হার মেনেছে তার শক্তির কাছে। খুদে এই ভারোত্তোলকের স্বপ্ন এখন একটাই—কমনওয়েলথ গেমস। ভবিষ্যতে যুব কমনওয়েলথে সোনা জিততে চায় খুদে পালোয়ান শার্লি।‘এটা (ভারোত্তোলন) খুব কষ্টের কাজ। বেশির ভাগ সময় শরীরে ব্যথা লাগে। কিন্তু ভালো করলে এ কষ্ট আর মনে থাকে না’—বলেছে শার্লি। সে জানায়, তার প্রশিক্ষক বলেছেন, তার ভালো সম্ভাবনা আছে। অনেক দূর যেতে পারবে সে।শার্লি বলেছে, ‘ব্যায়ামাগারের সবাই তাকে সমর্থন দিচ্ছে। না পারলে তাঁরা বলে, “ওঠো, ওঠো, ওঠো, তুমি পারবে”—এভাবে সবাই উৎসাহ দেয়। ফলে আমি কাজে মনোযোগ দিতে পারি এবং কাজটা শেষ পর্যন্ত ঠিকঠাক করতে পারি।’ বাড়িতেও বসে নেই শার্লি। তার ভাই ড্যানিয়েল (২০) ও মা আমান্ডা (৩৭) তাকে ভারোত্তোলনে সাহায্য করেন। প্রশিক্ষক ও তাঁদের আপ্রাণ চেষ্টাতেই আজকের শার্লি। অথচ দুই বছর আগেও সে ১৩ কেজির বেশি ওঠাতে পারত না।শার্লির আদর্শ জো স্মিথ। ২০০৮ সালে যুব কমনওয়েলথে ভারোত্তোলনে স্মিথ মাত্র ১৬ বছর বয়সে সোনা জেতে। স্মিথের মতোই সফলতা চায় শার্লি। মেয়ের স্বপ্ন পূরণে সব ধরনের সহযোগিতা করছে তার পরিবার। শার্লির মা আমন্ডাও একজন ভারোত্তোলক। মেয়েকে প্রতিদিন তিনি নিজেই ব্যায়ামাগারে নিয়ে যান। শার্লির জীবনের দুটি লক্ষ্য। ভারোত্তোলনটা ধরে রাখা, আর পেশায় চিকিৎসক হওয়া, যাতে মানুষের পাশে দাঁড়াতে পারে। ডেইলি মেইল।