ছয় জাতি আলোচনায় ফিরতে প্রস্তুত উত্তর কোরিয়া
পরমাণু কর্মসূচি বন্ধের ব্যাপারে ছয় জাতির সঙ্গে পুনরায় আলোচনা শুরু করতে রাজি হয়েছে উত্তর কোরিয়া। একজন ঊর্ধ্বতন চীনা কূটনীতিকের বরাত দিয়ে গতকাল শনিবার জাপানের গণমাধ্যম এ কথা জানিয়েছে।কোরিয়াবিষয়ক ওই চীনা কূটনীতিক ভু দাভেই জানান, পিয়ংইয়ং সম্পূর্ণ নিরস্ত্রীকরণ আলোচনায় ফিরতে সম্মতি জানিয়েছে।ছয় জাতির সঙ্গে আলোচনায় বসার আগে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকে আগ্রহ প্রকাশ করেছে। এ ছাড়া সংলাপকারীদের সঙ্গে প্রস্তুতিমূলক সভা করতে আগ্রহী পিয়ংইয়ং। তবে ছয় জাতির সঙ্গে আলোচনার কোনো তারিখ এখনো নির্ধারিত হয়নি।ভু দাভেই গত সোমবার থেকে বুধবার পর্যন্ত উত্তর কোরিয়া সফর করেছেন। তিনি পিয়ংইয়ংয়ে পররাষ্ট্রমন্ত্রী পাক উই এবং অন্যান্য কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন।পিয়ংইয়ংয়ের সরকারি গণমাধ্যম গত বৃহস্পতিবার জানায়, ছয় জাতির আলোচনা এবং গোটা কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করাসহ দুই পক্ষের মধ্যে আঞ্চলিক ও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে গভীর আলোচনা হয়েছে। এএফপি।