ছয় বছর পর ফের চালু হলো মস্কোর ‘বলশয় থিয়েটার’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘ ছয় বছর পর গত শুক্রবার ফের চালু হয়েছে মস্কোর ঐতিহ্যবাহী ‘বলশয় থিয়েটার’। সংস্কারকাজের জন্য ২০০৫ সালে ঐতিহাসিক এ থিয়েটারটি তাদের কার্যক্রম গুটিয়ে নিয়েছিল। থিয়েটার চালুর ঘোষণায় দর্শকেরা এতটাই খুশি যে প্রথম তিন মাসের টিকিট ইতিমধ্যে শেষ হয়ে গেছে। বিগত ছয় বছর ধরে অন্ধকারে নিমজ্জিত থাকা থিয়েটারের প্রধান মঞ্চ এখন ঝাড়বাতির আলোতে ঝলমলে হয়ে উঠেছে।২০০৫ সালে সংস্কারকাজের জন্য থিয়েটারটি বন্ধ করে দেওয়া হয়। এর অবকাঠামোগত উন্নয়নসহ অন্যান্য কাজে আনুমানিক ৫০ কোটি পাউন্ড। থিয়েটারের সঙ্গে পুনরায় কাজ শুরু করতে পারায় দারুণ খুশি প্রধান নৃত্যশিল্পী মারিয়া। আবেগ ধরে রাখতে পারেননি তিনি। বলেন, ‘এটা খুবই আনন্দের মুহূর্ত। আমি এতই খুশি যে আমার চোখে পানি চলে আসছে। বিবিসি।