ছয় মন্ত্রী পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায় তঁার মিন্ত্রসভার সদস্যদের এক বছরের কাজের মূল্যায়ন করে নম্বর দিয়েছেন। গত শুক্রবার কলকাতার টাউনহলে আয়োজিত এক বৈঠকে এ নম্বর দেওয়া হয়৷ এতে পাস করেছেন ছয় মন্ত্রী৷ এঁরা হলেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব, কৃষিমন্ত্রী মলয় ঘটক, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। আর কোনোমতে পাস করেছেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র ও অর্থমন্ত্রী অমিত মিত্র৷ ফেল করেছেন ১৩ মন্ত্রী৷ কলকাতা প্রিতনিধি।