প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয় বন্ধু ও স্বামী নেলসন ম্যান্ডেলার মৃত্যুর ছয় মাস পর গতকাল শুক্রবার প্রথমবারের মতো জনসমক্ষে এলেন গ্রাসা মিশেল৷ বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার মৃত্যুস্মরণে এক বিবৃতিতে বলেন, তিনি তাঁর সেরা বন্ধু, ভালোবাসার মানুষ ও পথপ্রদর্শককে হারিয়েছেন৷ গত বছর ৫ ডিসেম্বর মৃত্যুবরণ করেন নেলসন ম্যান্ডেলা৷ ১৫ জানুয়ারি তাঁকে সমাহিত করা হয়৷ তারপর দেশটির প্রচলিত রীতি হিসেবে কুনুতে তাঁর বাড়িতে ছয় মাসের শোক পালন করা হয়৷ গতকাল মিশেল তাঁর পরিবারের সদস্য, বন্ধুবান্ধব এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যাঁরা তাঁর প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন, তাঁদের ধন্যবাদ জানান৷ এএফপি৷