ছয় হাজার নতুন প্রজাতির প্রাণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা বিশ্বের সাগর অঞ্চলে দশকজুড়ে চলা গবেষণাকাজের সমাপ্তি টেনেছেন বিজ্ঞানীরা। গতকাল সোমবার এ উপলক্ষে লন্ডনে একটি সম্মেলনের আয়োজন করা হয়। ‘ডেকেড অব ডিসকভারি’ নামের সামুদ্রিক প্রাণীর এই প্রথম শুমারি প্রকল্পে ৮০টি দেশের দুই হাজার ৭০০ জন বিজ্ঞানী অংশ নেন। এই শুমারিতে বিজ্ঞানীরা ছয় হাজারেরও বেশি নতুন প্রজাতির সামুদ্রিক প্রাণীর সন্ধান পেয়েছেন।মানুষের বিভিন্ন কর্মকাণ্ড এর আগে অনাবিষ্কৃত সামুদ্রিক প্রতিবেশে কী ধরনের প্রভাব ফেলেছে, তা জানার ক্ষেত্রে এই গবেষণা কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। এ ধরনের গবেষণার ক্ষেত্রে এই গবেষণাকে সবচেয়ে সমন্বিত গবেষণা হিসেবে অভিহিত করা হচ্ছে। গবেষকেরা মোট নয় হাজার দিন সমুদ্রে থেকে কমপক্ষে ৫৪০টি অভিযানে অংশ নেন।শুমারি পরিচালনা কমিটির সভাপতি ইয়ান পাইওনিয়ার বলেন, এই প্রথম সহযোগিতামূলক আন্তর্জাতিক সমুদ্র অভিযাত্রার মাধ্যমে সাগরের জানা-অজানা অঞ্চলে অভিযান চালিয়ে সুনির্দিষ্ট তথ্য আহরণ করা সম্ভব হয়েছে। বিবিসি।